1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচিত হলে, জনগণের খাদেম হিসেবে কাজ করব–নূরুল ইসলাম বুলবুল

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২২৩ Time View

 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ স্বনামধন্য কলেজ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে (২২ নভেম্বর) শনিবার দুপুর ৩ ঘটিকায় জামায়াতে ইসলামীর ছাত্র ও যুবকদের নিয়ে বিশাল সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

 

সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ এই স্লোগানে সমাবেশে এক লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করেছে দলটি। জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এরকম নজিরবিহীন সমাবেশ আয়োজন কেউ করতে পারিনি। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর।

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসালামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও নবাবগঞ্জ সরকারি কলেজে সাবেক ভিপি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকসু ভিপি সাদিক কায়েম, রাকুস ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। এছাড়াও আরোও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ -১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক সদর উপজেলার চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান প্রমুখ।

 

 

ভোটারদের মাঝে মুলত তিন ভিপির সমাবেশে উপস্থিত করে মূল আকর্ষণ করেছে দলটি। জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জে বড় সমাবেশের মাধ্যমে তাদের শক্তি-সামর্থ ও জনসমর্থন জানান দেবে। যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। যাদের বুকের তাজা রক্ত আর সাহসিকতার আগুনে ছিন্নভিন্ন হয়েছে স্বৈরতন্ত্রের দেড় দশকের ক্ষমতার মসনদ। লোকে লোকারণ্য হবে। বলেন, সমাবেশ বাস একাডেমিক এক্সিলেন্স তরুণদের নেতৃত্বে অর্জিত ২০২৪ এর গণ-অভ্যুত্থান জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে।

 

 

জুলাই-আগস্টের জন-আকাঙ্খা বাস্তবায়ন, নব্য ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায্যতার আকাঙ্ক্ষার কথা তুলে ধরে। এ সমাবেশে দলের সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে চাঁপাইনবাবগঞ্জসীর প্রতিটি ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই