1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে বাস থেকে ৬০ হাজার ইয়াবাসহ ১জন আটক

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২২৬ Time View

 

 

 কামরুল ইসলাম,উখিয়াঃ
উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত তল্লাশী অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ ব্যাটালিয়ন বিজিবি। এ সময় মাদক বহনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

 

 

আটক ব্যক্তির নাম মাহমুদুল আমিন (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালি এলাকার গোলাম মোস্তফার ছেলে।৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী “পূরবী” নামের যাত্রীবাহী সিভিল বাসটি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশী শুরু করেন।

 

 

তল্লাশীর এক পর্যায়ে বাসের আরোহী মাহমুদুল আমিনের বহন করা মালামাল চিহ্নিত করে বিজিবির প্রশিক্ষিত ডগ বিজিডি-১০৬৫ (রকি) দ্বারা তল্লাশী করা হয়। পরে তার মালামাল থেকে ৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

বিজিবি জানায়, আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট আইনী প্রক্রিয়া অনুসরণ করে থানায় হস্তান্তর করা হবে।

 

 

বিজিবির এ অভিযানকে মাদক বিরোধী চলমান কঠোর অবস্থানের সফলতার আরেকটি উদাহরণ বলে উল্লেখ করেন অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই