1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২০ বছরের পলাতক আসামী র‍্যাব এর অভিযানে গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২১৯ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

পিরোজপুর সদর উপজেলার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২০ বছরের পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-০৮। রবিবার রাতে ঢাকার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: আসাদুজ্জামান আলম কে গ্রেপ্তার করে র‌্যাব।

 

 

গ্রেফতার হওয়া মোঃ আসাদুজ্জামান আলম (৫৫) পিরোজপুর সদর উপজেলার শারিকতার মাথাবেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখ এর পুত্র। তিনি ২০ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

 

 

র‌্যাব জানায়, ২০১০ সালে ঝিনাইদহ জেলায় একটি হত্যা ঘটনার মামলার অন্যতম আসামী মোঃ আসাদুজ্জামান আলম এর নামে মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল ২৩ নভেম্বর রাতে র‌্যাব-৩ সিপিসি-২ মগবাজার এর সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আসাদুজ্জামান আলম কে ঢাকা মহানগরের পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকা হতে গ্রেফতার করে।

 

 

বরিশাল র‍্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারী সহ অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব-৮ কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই