1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নলতায় জামায়াতের উদ্যেগে আলহাজ্ব আনারুল ইসলামের সুস্থ্যতা কামনায় দোয়া

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২২২ Time View

 

 

মামুন বিল্লাহ, কালিগঞ্জ, সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার বিশিষ্ট সমাজসেবক ও মৎস ব্যবসায়ী আলহাজ্ব আনারুল ইসলামের সুস্থ্যতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় নলতা ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী হাবিবুল্লা’র সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সূরা সদস্য ও তালিমুল কোরআন বিভাগের পরিচালক মাওলানা কাজী মুজাহিদুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: আজিজুল ইসলাম মাওলানা আশরাফ হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের দায়িত্বশীল রফিকুল ইসলাম রেজা, সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান, শাহ সিদ্দিক, নাসির উদ্দিন, সোহেল রানা ও ডা: সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

 

 

এসময় নলতার বিশিষ্ট সমাজসেবক ও মৎস ব্যবসায়ী আলহাজ্ব আনারুল ইসলামের স্ট্রোকজনিত হার্ট সার্জারি সফল এবং দ্রুত সুস্থ্যতায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

উল্লেখ্য, আলহাজ্ব আনারুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই