1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া চাইলেন ভেড়ামারা উপজেলা বিএনপি

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২১৪ Time View

 

 

নাসিম উদ্দীন, ভেড়ামারাঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধারা এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

 

চিকিৎসকদের একটি সূত্র সোমবার (২৪ নভেম্বর) রাতে জানিয়েছে, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। এ কারণে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

 

 

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বেড়েছে। হাসপাতালে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ভেড়ামার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম । তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষের জন্য অনেক কাজ করেছে শুধু তাই নয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দর্শনের বাস্তবায়নের দায়িত্ব নিয়ে বিএনপির সহ অঙ্গ সংগঠনকে কিভাবে সুন্দর ভাবে বাস্তব রূপরেখা দিয়েছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই