1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নাটোরের লালপুরে দর্শনার্থী সংকটের মধ্যে দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন 

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২২২ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

লালপুরে দর্শনার্থী সংকটের মধ্যে দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ) দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে দর্শনার্থী সংকটের মধ্যে দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ। এ উপলক্ষে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রাণী সম্পদের উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ ও নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি খামারিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান অর্জন, দক্ষতাবৃদ্ধি, উৎপাদনশীলতা ও পশুর স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় তিনি বলেন অন্যের ক্ষতি না করে আমাদের এই খাতে এগিয়ে যেতে হবে। লালপুরের চাহিদা পূরণ করে দেশের চাহিদা পূরণে একটি বড় অবদান রাখতে হবে।

 

 

তিনি মেলায় ৩৭টি স্টল পরিদর্শন করেন।
উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আবির হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার তানবিন রুবাইয়া সিদ্দিকা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার, লালপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারী প্রমুখ। দর্শনার্থী সংকটের মধ্যে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে আগত খামারীগণ উপস্থিত ছিলেন ।
৩৭টি প্রদর্শনী স্টলে উন্নত জাতের বিভিন্ন গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগী, কবুতর, ময়না-টিয়া সহ গৃহপালিত পশু পাখি প্রদর্শন করা হয়। পরে ৬টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই