1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নেত্রকোনার পূর্বধলায় তারেক রহমানের ৩১ দফায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ Time View

 

 

সাগর আহমেদ জজ, নেত্রকোনাঃ

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের সঙ্গে মতবিনিময় ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।

 

 

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. আব্দুর রাশিদ।

 

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ.এস.এম শহিদুল্লাহ ইমরান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল।

 

 

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. মান্নান, আহমদ আলী সরকার, এবং যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ প্রমুখ।

 

 

সমাবেশে বিপুল সংখ্যক নারী উপস্থিত হয়ে ৩১ দফা সংস্কার প্রস্তাব এবং পূর্বধলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত জানান।

 

 

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ.এস.এম শহিদুল্লাহ ইমরান তার বক্তব্য বলেন, তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই