1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুড়িগ্রামে ৮ দলের লিয়াজোঁ কমিটি গঠন ৩ ডিসেম্বর রংপুরে মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি জোরদার

  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

 

 

 

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে ৮ দলের সমন্বয়ে রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ৮ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতেই এ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল।

 

 

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত যৌথসভায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সর্বসম্মতিক্রমে কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনকে সমন্বয়ক করে ৮ দলের সেক্রেটারিবৃন্দকে সদস্য রেখে ৮ সদস্য বিশিষ্ট লিয়াজোঁ কমিটি ঘোষণা করা হয়।
সভায় জানানো হয় রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ময়দানে আগামী ৩ ডিসেম্বর বুধবার দুপুর ২টায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে ১ ডিসেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিলের মাধ্যমে মাঠ পর্যায়ে সমাবেশের প্রস্তুতি নেওয়া হবে। রংপুর মহাসমাবেশে সাধারণ জনগণ ও নিজস্ব জনশক্তিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দলীয় দায়িত্বশীলরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে সিদ্ধান্ত হয়।

 

 

সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি শাহজাহান মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মুফতি নূরুদ্দীন কাসেমী, খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা আবু সাঈদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ, মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসেন, জহুরুল ইসলাম, শহর আব্দুস সবুর খান, সদর আমীর শামছুল হুদা মিঠু, ইসলামী আন্দোলনের জেলা সহসভাপতি অধ্যক্ষ মাওলানা নুর বকথ মিয়া, মাওলানা আব্দুস সালাম, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. মোজাম্মেল হক, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি নূরুজ্জামান, সহকারী সেক্রেটারি সহিদুল ইসলাম, নির্বাহী সদস্য নূর মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
যৌথসভায় নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনে আট দল একসাথে রয়েছে।

 

 

ইতোমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিলেও জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত তাদের দাবি অনুযায়ী হয়নি। তারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেন। নেতাদের ভাষ্যমতে, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং জুলাই সনদ বাস্তবায়নের আদেশে তাদের দাবি আংশিক পূরণ হলেও জুলাই হত্যাকাণ্ডের অন্যান্য অপরাধীর বিচার, জাতীয় পার্টিসহ ‘স্বৈরাচারের দোসর’ দল নিষিদ্ধকরণ এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পাঁচ দফা দাবি নিয়ে যুগপৎ কর্মসূচি চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই