1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব

খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ শাহজাহান খান এর স্মরণ সভায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

 

 

মিঠুন পাল, পটুয়াখালীঃ

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খান এর স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত।

 

 

৩০ নভেম্বর রোজ রবিবার বিকাল ৪ টায় গলাচিপা উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খান এর সহধর্মিণী আনোয়ারা শাহজাহান।

 

 

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চিকনিকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খানের সুযোগ্য পুত্র আলহাজ্ব মোঃ শিপলু খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান নেছার, গলাচিপা উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রেনু আক্তার, সাবেক পৌর কাউন্সিলর মোঃ সোহাগ মিয়া, সাবেক পৌর কাউন্সিলর মোঃ সাহেব আলী মাতুব্বর, গলাচিপা উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মোঃ শাহাবুদ্দিন সিকদার। সভা সঞ্চালনায় ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সোবাহান মিয়া। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খান এর স্মরণে কোরান তেলয়াত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই