1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ময়মনসিংহের ফুলপুরে ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ Time View

 

ফয়জুর রহমান, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা রবিবার সন্ধ্যায় ইউনিয়নের নারকেলী বাজারে অনুষ্ঠিত হয়।

 

 

ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি শাজাহান মাষ্টারের সভাপতিত্বে ও সেক্রেটারি তোফায়েল আলমের সঞ্চালনায় এবং রোকন হাফেজ ইসমাইল হোসেন এর ব্যবস্থাপনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসাইন মাষ্টার, সাবেক শিবির নেতা সিরাজুল ইসলাম সিরাজসহ উপজেলা জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্রশিবির এবং ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণকে নেতাদের পেছনে দৌড়াতে হবে না। নেতারাই জনগণের কাছে গিয়ে অধিকার নিশ্চিত করবে। আমরা নেতা হতে চাই না, জনগণের সেবক হতে চাই। বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করব। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কেউ দুর্নীতি করবে না, কাউকে করতেও দেওয়া হবে না।

 

 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। এখানে কেউ সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু হিসেবে বিবেচিত হবে না, সবাই বাংলাদেশি নাগরিক হিসেবে সমান মর্যাদা নিয়ে বসবাস করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই