1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

বিএনপি উন্নয়নের রাজনীতি করে আর জামায়াত বিশ্বাসঘাতক–কাজী আলাউদ্দীন

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ Time View

 

 

মোঃ আবু রায়হান, সাতক্ষীরাঃ

সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে বিজয়ী করতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠন অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ এবাদুল ইসলাম, সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপি ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সদস্য সচিব, কালিগঞ্জ উপজেলা বিএনপি মো. আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালিগঞ্জ উপজেলা বিএনপি

 

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীনতার যুদ্ধের সময় সনাতন ধর্মাবলম্বীদের নির্মম নির্যাতনের মুখে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছিল।জিয়াউর রহমান ব্যারাক থেকে বেরিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

 

 

এছাড়া ১৯৮৬ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম তখন জনগণের সাথে প্রতারণা করে স্বৈরশাসকের নির্বাচন অংশগ্রহণ করেছিল এবং মাত্র ১০টি আসন পেয়েছিল।” বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই