
মোঃ মাকসুদুর রহমান, শেরপুরঃ
শেরপুরে, ০৬ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা সরকারি গ্রন্থাগারের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দিবসকে ঘিরে শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন ও আয়োজন চূড়ান্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন,
লাইব্রেরিয়ান অবলাক, সহকারী পরিচালক সিরাজাম মুনিরা, জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা বেগম এবং পাঠকক্ষ সহকারী আবু হাসান। তাদের সমন্বয়ে প্রতিযোগিতাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিশুদের সৃজনশীলতা, মুক্তিযুদ্ধের স্মৃতি ও দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ তাদের আঁকা ছবি ও রচনায় প্রতিফলিত হয়। আয়োজক কর্তৃপক্ষ জানান, প্রতিযোগিতার ফলাফল বিজয় দিবসের প্রধান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে জেলা সরকারি গ্রন্থাগার শেরপুরের এই কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
Leave a Reply