1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নড়াইলে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের নির্বাচনী গণ-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ Time View

 

 

মো. রাসেল শেখ, নড়াইলঃ
নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল-২ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের নির্বাচনী গণ-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে এ সমাবেশ আয়োজন করা হয়।

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

 

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি ডা. এস. এম. নাসির উদ্দীন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হুসাইন নূর, জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নূরুন্নবী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুকসহ জেলা-উপজেলা-পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

বক্তারা বলেন, বিগত ৫৪ বছরে দেশের সাধারণ মানুষ তাদের প্রত্যাশিত অধিকার ও নিরাপত্তা পাননি। তারা হয়রানি, গুম, মিথ্যা মামলাসহ নানা নিপীড়নের শিকার হয়েছেন। এতদিন যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। বক্তারা আরও বলেন, জনগণ এখন ভালো-মন্দ বুঝে ভোট দেবেন, আর সেই কারণেই ‘ইসলামের বাংলাদেশ’ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। আটটি দল একত্রিত হয়ে যে প্রার্থীকে মনোনীত করবে, তাকে বিজয়ী করতেই হবে।

 

 

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য নির্বাচনী মিছিল পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে রূপগঞ্জ বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই