
শরীফ মিয়া, দেওয়ানগঞ্জঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে যুব সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর বিকেল ৩টায় সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মনজু হোসেন মঞ্জু আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। উদ্বোধক মোঃ আলাউদ্দিন আল মামুন সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। প্রধান বক্তা মোঃ ফারুক আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ পৌর শাখা। বিশেষ অতিথি মোঃ কামরুজ্জামান হানিফ যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। মোঃ আকরাম হোসেন যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। মোঃ হুমায়ুন কবির যুগ্ন আহবায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। মোঃ নুর ইসলাম দেওয়ান যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। মোঃ আরিফ মিয়া যুগ্ন আহবায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ পৌর শাখা। সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ সাইদুর রহমান সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন শাখা। সার্বিক সহযোগিতায় মোঃ সানোয়ার হোসেন (ফুলস্টপ) সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন শাখা। মোঃ জহুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন শাখা। সঞ্চয়লনা করেন মোঃ মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন শাখা।
এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পুরো সময়জুড়ে দলীয় স্লোগান, উৎসাহ ও উদ্দীপনায় মুখরিত ছিল।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, যুবসমাজই দেশের পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় নেতৃত্বের প্রতি অবিচল আস্থার প্রতীক হিসেবে যুবদল সবসময় মাঠে ও ময়দানে কাজ করে যাচ্ছে।
সামনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবদল ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির চেয়ারপার্সন, তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা মধ্য দিয়ে সমাবেশটি সমাপ্ত হয়।
Leave a Reply