1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে কালকিনিতে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ Time View

 

 

বিএম আজাহার উদ্দিন, মাদারীপুরঃ

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে নেতৃত্ব দেন মাদারীপুর-৩ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুল হক।

 

 

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।

 

 

র‍্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা সভাপতি মেহেদী হাসান সুমন, পৌর সভাপতি লুতফুর রহমান মুন্সি, ডাসার উপজেলা সভাপতি রুহুল আমীন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা সভাপতি তালুকদার দেলোয়ার হোসেন, উপজেলা সভাপতি নাঈম ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি বশির উদ্দীন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মহিউদ্দিন হাওলাদারসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই