1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

মহাদেবপুরে জামায়াতে ইসলামীর বিশাল বিজয় র‍্যালী অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

 

 

মোঃ রমজান হোসেন, মহাদেবপুরঃ

নওগাঁর মহাদেবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় ‌মহাদেবপুর মডেল স্কুলের মোড় থেকে র‍্যালীটি শুরু হয়ে ডাক বাংলা মাঠ প্রদক্ষিণ করে। মডেলের মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

 

 

এতে সভাপতিত্ব করেন, জেলা ‌জামায়াতে ইসলামের বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম ও অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। জেলা জামায়াতের জেলা শুরা সদস্য ও মহাদেবপুর উপজেলার আমীর আব্দুল আজিজ সুমন।

 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির‌ কেন্দ্রীয় শুরা সদস্য ‌ ও ‌ ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি এবং ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি পদপ্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান।

 

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী মাহফুজ বলেন, গত ৫৫ বছর যাবত অনেকবার আমরা বিজয় দিবস পালন করেছি, কিন্তু এখনো আমাদের ১৮ কোটি মানুষের বিজয় আসেনি।

 

 

যুগ যুগ ধরে এই উপমহাদেশে অনেক ফ্যাসিস্টরা ছিল, সবাই বিদায় নিয়েছে৷ কিন্তু এখনো অনেকে নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে। তাদের বিগত ফ্যাসিস্ট থেকে শিক্ষা নেওয়া উচিত।

 

 

তিনি আরো বলেন, আসুন এই বিজয় দিবসে আমরা অঙ্গীকারবদ্ধ হয়, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ।

 

 

বক্তারা ‌ জুলাই আগস্টের ‌ গণঅভ্যুত্থানে যে সমস্ত ব্যক্তিরা শহীদ হয়েছেন ‌ তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়েছে ‌ তাদের সুচিকিৎসা ‌সুস্থতা কামনা করেন। এছাড়া ‌ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‌ হ্যাঁ ভোট দেবার জন্য ‌ সর্বস্তরের জনগণের প্রতি ‌ আহ্বান জানান। ‌

 

 

এ সময় ‌উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অঙ্গ ‌ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই