1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

সুনামগঞ্জ–১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ Time View

 

 

মো. শাহীন আলম, সুনামগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ইসলামী ও সমমনা ৮দল সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

 

মনোনয়নপত্র সংগ্রহের পর আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করা হবে। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনি রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই