1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

মোকামতলায় মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকিতে লুকানো ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ Time View

 

 

রাসেল আহম্মেদ, বগুড়াঃ
বগুড়া জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকিতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পাঁচ কেজি নিষিদ্ধ মাদক গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

 

 

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে। বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায়, আকবরিয়া রেস্টুরেন্ট ও বেকারির সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকিতে বিশেষভাবে ফিটিং করা অবস্থায় ৫ কেজি মাদক গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন Honda CB Trigger মোটরসাইকেল জব্দ করা হয়।

 

 

গ্রেফতারকৃতরা হলোঃ ১) মোঃ শাকিল হোসেন (২২), পিতা: মোঃ আব্দুস ছাত্তার, মাতা: মোছাঃ শাহিনা বেগম, সাং: পানিমাছকুঠি। ২) মোঃ শাহিন আলম (২৩), পিতা: মোঃ হযরত আলী, মাতা: মোছাঃ আনিছা বেগম, সাং: কিশামত শিমুলবাড়ি, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম। পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত দ্বিতীয় আসামি মোঃ শাহিন আলমের বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই