1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেএসডির মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র উত্তোলন

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ Time View

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জেএসডির আহ্বায়ক মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন।

 

 

২২ ডিসেম্বর সোমবার দুপুরে ১২ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদের নিকট থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় জেএসডির জেলা কমিটির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ও এবাদত হোসেন সাহেব, জেএসডির নির্বাহী সদস্য আলী নয়ন ও আমিনুল ইসলাম। এছাড়াও জেএসডির অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র উত্তোলনের পর ফজলুর ইসলাম খাঁন সুমন সাংবাদিকদের বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং একটি কল্যাণমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয়েছেন। জনগণের সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তিনি। তিনি আরোও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন কার্যক্রমে নির্বাচনী পরিবেশ ক্রমেই সরব হয়ে উঠছে।

 

 

উল্লেখ্য, প্রার্থীর বাবা মরহুম এহসান আলী খাঁন এই আসনের দুইবারের সংসদ সদস্য ছিলেন। এটি তাঁর বাবার সদর ৩ আসনটি এক সময়ের দুর্গ ছিলো। সন্তান হিসেবে বাবার এই আসনটি পুনরুদ্ধার করতে তিনি অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই