1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নরসিংদীর বেলাব থানার পুলিশের অভিযানে ১৪৩ বস্তা জিরাসহ গ্রেফতার ১

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২১২ Time View

 

 

মোঃ কামাল হোসেন প্রধান, নরসিংদীঃ

নরসিংদীতে ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ ঘটিকার সময় বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ সংগীয় এসআই (নিরস্ত্র) মোহাম্মদ এনায়েত করিম ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বেলাব থানা এলাকায় দড়িকান্দি সাকিনস্থ দড়িকান্দি বাসষ্ট্যান্ড হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে ঢাকা-সিলেট মহাসড়সকে ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর হতে ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরা সহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন বেলাব থানার পুলিশ।

 

 

গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তাক আহম্মেদ (৩৩) পিতাঃ মোঃ আলম মিয়া, মাতাঃ রিনা বেগম, সাং কামদিয়া, থানাঃ গোবিন্দগঞ্জ, জেলাঃ গাইবান্দা। জব্দকৃত আলামতঃ (ক) সোনালী, লাল মিশ্র রং এর প্লাস্টিকের তৈরী ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরা, (খ) একটি হলুদ, নীল রং এর ৭ টন বিশিষ্ট ট্রাক, (গ) প্লাস্টিক এর তৈরী ১০৫ (একশত পাঁচ) বস্তা ধান, (ঘ) ৫০ (পঞ্চাশ) টি পাটের বস্তার মধ্যে ধানের তুষ।

 

 

এ সংক্রান্ত অপরাধে বেলাব থানার নিয়মিত মামলা রুজু করা হয়েছে, মামলার নং ২৬ তাং ৩১/১২/২০২৫ ইং।বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ বলেন, বেলাবো থানা পুলিশ মাদক, কিশোরগ্যাং সহ বিভিন্ন অপরাধে বিরুদ্ধে কঠোর নজরদারিতে আছেন। বর্তমানে আইনশৃঙ্খলা অতীতের চেয়ে ভালো আছে। যে কোন ব্যক্তি অপরাধ মূলক কর্মকান্ড করে পার পাবে না ইনশাল্লাহ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই