1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুড়িগ্রামের উমর মজিদ ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ Time View

 

 

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উমর মজিদ ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

শনিবার বিকেলে উমর মজিদ ইউনিয়নের একটি মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন,
মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তাঁর আদর্শ, ত্যাগ ও দেশপ্রেম আজও কোটি মানুষের হৃদয়ে জীবন্ত হয়ে আছে। তিনি আরও বলেন, আজ আমি আপনাদের কাছে একজন কর্মী হিসেবে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমাকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত কুড়িগ্রামের মানুষের জন্য কাজ করার তৌফিক দান করেন। আমি ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।

 

 

তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 

 

দোয়া মাহফিলে উমর মজিদ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

 

 

 

অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই