1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নড়াইলে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেফতার

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ Time View

 

 

মো. রাসেল শেখ, নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ শিকদার লিমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

 

 

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রবিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিকদার লিমন ওই গ্রামের শিকদার আনোয়ার হোসেনের ছেলে।

 

 

পুলিশ জানায়, নড়াইল সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যে জানা যায় শিকদার লিমন ও তার আপন ভাই শিকদার রিয়াজ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে নিজেদের বসতবাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ যৌথভাবে শনিবার মধ্যরাতে অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়।

 

 

অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছন থেকে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটারের পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ এবং বাড়ির বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

 

জানা যায়, শিকদার লিমন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ যাচাইয়ের জন্য ব্যবহৃত তিনটি পাসপোর্টও জব্দ করেছে যৌথবাহিনী।

 

 

লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আব্দুর রহমান জানান, নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক শিকদার রিয়াজকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই