1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুড়িগ্রামে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী আয়োজন অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮ Time View

 

 

 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও এমজেএসকেএস এর চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়।

 

 

১৯ জানুয়ারি (সোমবার) কুড়িগ্রামে আরডিআরএস বাংলাদেশ এর অফিসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

 

রংপুর বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা জিলুফা সুলতানা, কুড়িগ্রাম জেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির, কুড়িগ্রাম জেলা যুব উন্নয়ন কর্মকরতা মোঃ আব্দুল হামিদ, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ মোজাম্মেল হক, আরডিআরএস বাংলাদেশ এর সমন্বয়কারী (কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রাম) মোঃ মতিউর রহমান ও অলিক রাংসা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলার বিভিন্ন উপজেলার থেকে আগত চাইল্ড নট ব্রাইট প্রকল্পের যুবক ও যুবতীরা উপস্থিত ছিলেন।

 

 

চাইল্ড নট ব্রাইড প্রকল্পের কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ, নারীর ক্ষমতায়ন ও আত্মসামাজিক অবস্থার পরিবর্তন সহ নানাবিধ বিষয় নিয়ে কাজ করে আসছিলেন। সমাপনী আয়োজনে বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন যুবক-যুবতী এবং নারীরা তাদের সফলতার গল্প তুলে ধরেন।

 

 

আলোচনা সভায় মিষ্টি নামে এক তরুণী বলেন, তাকে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থাতেই একবার বাল্যবিবাহের কবলে পড়তে হয়েছিল। তবে সেই অবস্থা কাটিয়ে তিনি যখন পড়ালেখা করছিলেন, ঠিক তখন দশম শ্রেণীতে পড়া অবস্থায় আবারও বাল্যবিবাহের সম্ভাবনা তৈরি হয়েছিল। নানা প্রতিকুলতার পরও তিনি বিভিন্ন পরামর্শে ড্রাইভারি প্রশিক্ষণ নিয়েছে। তিনি এখন বৈধ এবং দক্ষ একজন ড্রাইভার হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি তার যোগ্যতা অনুযায়ী একটি চাকরির প্রত্যাশা করছেন। তিনি মনে করেন, বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়ে এখন তিনি স্বাবলম্বীতার পথেই হাটছেন।

 

 

রংপুর বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা-জিলুফা সুলতানা তার বক্তব্যে বলেন, কুড়িগ্রাম জেলায় সরকারি চাকরি কাজে থাকাকালীন অনেক সময় তিনি এই জেলায় অতিবাহিত করেছেন এবং এখানকার মানুষের জীবন জীবিকা খোঁজ-খবরই তার কাছে জানা আছে। একবার তিনি অষ্টমী চরে গিয়ে সেখানকার চরের মানুষের বাল্য বিবাহের ভয়াবহ অবস্থা দেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই