
মো. রাসেল শেখ, নড়াইলঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ ও নড়াইল-২ সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুস সালাম প্রার্থীদের মাঝে এসব প্রতীক বরাদ্দ দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আজিজ (হাতপাখা), জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস), লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস. এম. সাজ্জাদ হোসেন (ফুটবল) এবং সুকেশ সাহা আনন্দ (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণঅধিকার পরিষদের (জিওপি) নুর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শোয়েব আলী (ছড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম (কলস) ও ফরিদা ইয়াসমিন (জাহাজ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Leave a Reply