
মোঃ আকমাল হোসেন, দিনাজপুরঃ
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় এগারো দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা অফিস মানবকল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারী সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি ডঃ মুহাদ্দিস এনামুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি ও জেলা মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মাহবুবুল আলম খান, বাংলাদেশ নাগরিক কমিটির জেলা যুগ্ম সদস্য সচিব মোঃ গোলাম মোস্তফা বিএসসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির উপজেলা সভাপতি মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ আমার পার্টি (এবি) এর উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন, নবাবগঞ্জ উপজেলা আইম্মা পরিষদের সিনিয়র সহ-সভাপতি, যমযম এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মাওলানা মোঃ শাহাদাত হোসেন, নবাবগঞ্জ উপজেলা মসজিদের ইমাম মুফতি মাওলানা মোঃ আব্দুল আজিজ, বাংলাদেশ যুবশক্তির জেলা যুগ্ম আহ্বায়ক, ছাত্র শক্তির উপজেলা আহবায়ক, খেলাফত মজলিসের সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ মুশফিকুর রহমান, শিবিরের জেলা দক্ষিণ সাংগঠনিক শাখার সেক্রেটারি আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা মজলিসে শূরার সদস্য, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম, সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা জামায়াতের ইউনিট সদস্য নুরে আলম সিদ্দিকী, জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম, সহকারী সেক্রেটারি মোঃ জাকির হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও বায়তুল মাল সম্পাদক মোঃ আব্দুর রহিম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি ড.মুহাম্মদ আকমাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি সেলিম রেজা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মুশফিকুর রহমান, বৈশাখী টিভি নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ রোকনুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কথায় আছে,দশের লাঠি একের বোঝা। পাঁচ আগস্ট দু’হাজার চব্বিশে আমরা এক ছিলাম বলেই বিগত স্বৈরাচারী শাসককে বিতাড়ন করতে সক্ষম হয়েছি। বর্তমানে এক হয়ে ইনসাফের বাংলাদেশ গড়তে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দিনাজপুর ছয় আসনে এগারো দলের প্রার্থী দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী জননেতা মোঃ আনোয়ারুল ইসলাম কে বিজয়ী করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ।তাই আসুন,আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শহীদ হাদীর ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখি।
Leave a Reply