1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাকিরাজ্জামানের নেতৃত্বে ধানের শীষের প্রচারে নারী জাগরণ

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৪২ Time View

 

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচার ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দাইপুখুরিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বাবুলের স্ত্রী সাকিরাজ্জামানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

মিছিলটি ৯ নম্বর ওয়ার্ডের চাকলা এলাকা থেকে শুরু হয়ে ৮ নম্বর ওয়ার্ডের বিনোদ নগর গ্রাম পর্যন্ত অগ্রসর হয়। এতে কয়েকশ’ বিএনপির মহিলা কর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে ভোটের আহ্বান জানান।

 

 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাকিরাজ্জামান বলেন, দেশের গণতন্ত্র আজ সংকটের মুখে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য বিএনপির বিকল্প নেই। ধানের শীষ হচ্ছে সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। নারী সমাজ আজ জেগে উঠেছে, তারা আর ঘরে বসে থাকবে না—গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠেই থাকবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। মিছিলে দাইপুখুরিয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের মহিলাদলের নেত্রী-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই