1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

যৌথ বাহিনীর অভিযানে নাটোরের সিংড়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫০ Time View

 

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া, নাটোরঃ
নাটোরের সিংড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।

 

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে সিংড়া উপজেলার বামিহাল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল বামিহাল বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়।
অভিযানকালে ওই গ্যারেজ থেকে একটি দেশীয় অস্ত্র এবং দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অবৈধভাবে অস্ত্র তৈরি করা হচ্ছিল।
আটককৃত ব্যক্তি আব্দুল্লাহ ঈশ্বরদী উপজেলার মুকুলের ছেলে বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

 

অভিযান শেষে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ সিংড়া থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই