
মাসুদ রানা, জামালপুরঃ
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মীর সামসুল আলম লিপটন।
শনিবার সকালে দলের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মেলান্দহ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার থেকে তিনি লাঙল প্রতীকে ভোট চেয়ে প্রচার-প্রচারণা শুরু করেন। পরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী, গুণারীতলা, চরপাকেরদহ, আদারভিটা ও বালিজুড়ীসহ বিভিন্ন ইউনিয়নের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। জাতীয় পার্টির প্রার্থী মীর সামসুল আলম লিপটন বিভিন্ন স্থানে নির্বাচনী সভা করেন।
এ সময় তিনি বলেন, জাতীয় পার্টির পূর্বে থেকেই দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। জাতীয় পার্টি দেশের উন্নয়নে সব সময় কাজ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারী তিনি ভোটারদের লাঙল মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
Leave a Reply