1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

আমরা বিজয় অর্জন না করে ঘরে ফিরে যাবোনা–ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ Time View

 

 

মোঃ আকমাল হোসেন, দিনাজপুর।

দিনাজপুর ছয়, বিরামপুর-ঘোড়াঘাট -হাকিমপূর-নবাবগঞ্জ আসনের বিরামপুরে জামায়াত আয়োজিত পথসভায় ছাত্রনেতা সিবগাতুল্লাহ উপরোক্ত কথা গুলো বলেন।

 

 

আজ বৃহস্পতিবার সকাল দশটায় বিরামপুরের পল্লবী মোড়ের সামান্য পূর্ব দিকে ফাঁকা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল এক পথসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃ সিবগাতুল্লাহ সিবগা বলেন, ” আমরা বাড়ি থেকে বের হয়েছি বিজয়ের জন্য। আগামী বারো তারিখে সকাল বেলা সবাই আগেভাগেই দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী, এগারো দলীয় ঐক্যজোটের সমর্থিত, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, সাবেক দিনাজপুর জেলা আমির আনোয়ারুল ইসলামকে ভোট দিয়ে প্রত্যেক ভোট সেন্টারে শক্তিশালী অবস্থান গড়ে তুলে বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।

 

 

তিনি আরো বলেন,আমরা এক বুক আশা নিয়ে ছত্রিশ জুলাইয়ে যেই গণ অভ্যুত্থান গড়ে তুলে ফ্যাসিস্ট বিদায় করছিলাম,তৎ-পরবর্তী সময়ে আমাদের একদল রাজনৈতিক বন্ধুদের আচরণে তা ব্যর্থতায় পর্যবসিত হতে চলছে,আমরা বেঁচে থাকতে তা হতে দিব না।আমরা সম্মিলিত প্রচেষ্টায় ইনসাফভিত্তিক, ন্যায়বিচার পূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে আগামী বারো তারিখ দাঁড়ি পাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

 

 

বিরামপুর উপজেলা আমির মোঃ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি মাওলানা আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত, এগারো দলীয় ঐক্যজোট সমর্থিত দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, সাবেক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম।

 

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা দিনাজপুর ছয় বিরামপুর -হাকিমপূর-ঘোড়াঘাট-নবাবগঞ্জে আপামর জনসাধারণের যে গণ জোয়ার লক্ষ্য করছি,তাতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এবার ইনশাআল্লাহ এই আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের ভুমি ধস বিজয় হবেই হবে।

 

 

আমরা সংবাদ পেয়েছি, অসৎ উদ্দেশ্যে এই আসনে অপরিচিত শত শত লোক এসে আবাসিক ভবনগুলোতে অবস্থান করছেন।তারা রাতে বিভিন্ন গ্রাম গঞ্জে গিয়ে নির্বাচন ক্যাম্পেইন করছেন, হুমকি দিচ্ছেন,হাতে নগদ টাকা বিতরণ করছেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এবারের নির্বাচনে কোন অনিয়ম, বিশৃঙ্খলা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ্য করা হবে না। আমরা ভোট দিয়ে ভোটের হিসাব বুঝিয়ে নিয়েই বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ।

 

 

অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডঃ এনামুল হক, বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার সানি, ডাকসু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ মুশফিকুর রহমান, এবি পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, খেলাফত মজলিসের বিরামপুর উপজেলা সভাপতি, শিবিরের সাংগঠনিক জেলা দক্ষিণের সভাপতি মোঃ সাজেদুর রহমান সাজু, নবাবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী, বিরামপুর পৌর আমির মাওলানা মোঃ মামুনুর রশিদ, ঘোড়াঘাট উপজেলা আমির মোঃ মোফাক্ষারুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমির আমিনুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আমির মাওলানা মোঃ আবুল কাশেম ও মাওলানা আবুল বাশার প্রমুখ।

 

 

পথসভা শেষে একটি বিশাল নির্বাচনী মিছিল বিরামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পল্লবী মোড়ে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই