1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

নওগাঁর মান্দায় জামায়াত প্রার্থী আব্দুর রাকিবের উন্নয়ন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ Time View

 

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত প্রার্থী মোঃ আব্দুর রাকিব বলেছেন, নির্বাচিত হলে দলকানা হয়ে এমপিগিরি করবেন না এবং শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির দখলদারিত্ব থাকবে না। তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসন জাতীয় সমস্যা, এমপি হলে এসব দূর করতে কাজ করবেন।

 

 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, গত ১৬ বছর মান্দা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। স্বাস্থ্যসেবা আধুনিকীকরণ, শয্যা সংখ্যা বৃদ্ধি, মা ও শিশু চিকিৎসা কেন্দ্র স্থাপন এবং আধুনিক ডাকবাংলো নির্মাণ করা হবে। প্রসাদপুরকে পৌরসভায় রূপান্তর ও একাধিক ব্রিজ নির্মাণের কথাও জানান তিনি।

 

 

কর্মসংস্থান প্রসঙ্গে আব্দুর রাকিব বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মক্ষম করে তোলা হবে এবং পাটজাত শিল্প গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

 

 

উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা।

 

 

জনসভায় উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশ নেন। পরে একটি গণমিছিল প্রসাদপুর বাজারে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই