1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

নরসিংদীর হৃদয় হত্যা মামলার প্রধান আসামী রমিজ উদ্দিনকে নওগাঁ থেকে গ্রেফতার করেন নরসিংদীর ডিবি পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

 

 

 

মোঃ কামাল হোসেন প্রধান, নরসিংদীঃ

নরসিংদীতে গত ১৭ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ সকাল ৯টায় বেলাব থানাধীন ইব্রাহীমপুর সাকিনস্থ ইব্রাহীমপুর টেক হতে মাহমুদাবাদ যাওয়ার কাচা রাস্তা সংলগ্ন পতিত জমিতে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনতা বেলাব থানা পুলিশকে সংবাদ দেন। প্রাপ্ত সংবাদের আলোকে বেলাব থানা পুলিশ নরসিংদীর পিবিআই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ হেফাজতে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মৃতদেহের পরিচয় উৎঘাটন করেন এবং পরিবারের লোকজনকে ঘটনাটি অবহিত করেন। ডিজিস্ট মিজান মিয়ার মাথা, চোখ, নাক, কান ও মুখমন্ডল থেতলানো ও বিকৃত অবস্থায় এবং মৃতদেহের পাশে ইট-বালু ও সিমেন্টের তৈরি একটি ভারী কংক্রিট রক্তমাখা অবস্থায় পাওয়া যায়।

 

 

বেলাব থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নরসিংদীর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ডিজিস্ট মিজান মিয়া এর ভাই মোঃ বিল্লাল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বেলাব থানার মামলা দায়ের করেন, মামলার নং-১২(২)২৩, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ রুজু করা হয়।

 

 

পরবর্তীতে নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্-আল-ফারুক এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশ নরসিংদীর এসআই মোবারক হোসেন, এসআই জসিম উদ্দিন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) তমাল সরকার বেলাব থানা, নরসিংদী ঘটনার পর হতে একটানা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী মোঃ রমিজ উদ্দিন (৪৪), পিতা-মৃত দুদু মিয়া, সাং-ইব্রাহিমপুর (সাদি সরকার বাড়ি), থানা-বেলাব, জেলা-নরসিংদীকে ২৩ ফেব্রুয়ারি রাত ২টা ৩০ মিনিটে নওগা হতে গ্রেফতার করিতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামী মোঃ রমিজ উদ্দিন (৪৪) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই