1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের ৮টিতেই আওয়ামীপন্থী জয়ী, ৬টিতে বিএনপির জয়ী 

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১০ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোনো প্যানেল না দিয়েও ১৫টি পদের ৮টিতেই জয় পেয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। বাকি ৬টিতে জয়ী হয়েছেন বিএনপিপন্থী আইনজীবী। এ নির্বাচনে প্যানেল দিলেও জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীদের কেউ জয়ী হননি। একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

 

 

গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে দিবাগত রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির এ ফলাফল ঘোষণা করেন।

 

 

নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ দুই পদে আওয়ামীপন্থী আইনজীবীদের কোনো প্রার্থী ছিল না। বাকি ১২টি পদের ৪টিতে জয়ী হন বিএনপিপন্থীরা ও ৮টিতে আওয়ামীপন্থীরা। নির্বাচনে ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোট দিয়েছেন।

 

 

নির্বাচনে জয়ীদের মধ্যে বিএনপিপন্থীরা হলেনঃ সভাপতি পদে মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রফিক উল্যা, সহ-সভাপতি পদে আবদুল মজিদ চৌধুরী, সহসম্পাদক পদে ফখরুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে মোশারফ হোসাইন ও সদস্য পদে জাফর আহমেদ।

 

 

আর জয়ী আওয়ামীপন্থীরা হলেনঃ সহ-সভাপতি পদে আবুল খায়ের, সহসম্পাদক পদে চাঁদমনি মোহন, সাংস্কৃতিক সম্পাদক পদে জামাল উদ্দিন, অডিট সম্পাদক পদে রাকিবুল হাসান, সদস্য পদে আজহার উদ্দিন, মো. ইউসুফ, মো. ইউসুফ মানিক ও আবদুল্লাহ আল নোমান। এ ছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে সদস্য পদে নুরুল হুদা জয়ী হয়েছেন।

 

 

আওয়ামীপন্থী আইনজীবীদের জয়ের বিষয়ে জানতে চাইলে জেলার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মুহাম্মাদ মাহমুদুল হক সুজন বলেন, ‘আওয়ামী আইনজীবী পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্যানেল দেওয়া হয়নি। তবে প্যানেল ছাড়াই আমাদের দলীয় নেতারা ৯টি পদে প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে আটজন জয়ী হয়েছেন।’

 

 

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির বলেন, দিনব্যাপী ব্যাপক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাতে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই