1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

 

 

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রামঃ

চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশা চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১১ নম্বর জুঁইদন্ডী ইউনিয়নের গোদারপাড় এলাকায় ঘটনা ঘটে।

 

 

আটককৃতরা হলোঃ মো. সেলিম (৩০), মো. হৃদয় (২৮) ও মো. সাজ্জাদ (২৫)। আটক ব্যক্তিরা সবাই আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

 

 

ভুক্তভোগী অটোরিকশা চালক হলেন, বারশত ২ নম্বর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদ্রাসা এলাকার মনির আহমদের ছেলে মো. ইলিয়াছ।

 

 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, অটোরিকশা চালক মো. ইলিয়াস (৩০) বটতলী এলাকা থেকে গোদারপাড় এলাকায় পৌঁছালে যাত্রীবেশী তিন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় ছুরিকাঘাত করে তার কাছ থেকে অটোরিকশাটিসহ একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় ইলিয়াস চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে।

 

 

পরে স্থানীয়দের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাইকারীদের প্রায় ৭কিলোমিটার ধাওয়া করা হয়। জুইদন্ডী হয়ে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে পৌঁছালে জনতা তিনজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় বলে জানায় স্থানীয়রা।

 

 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নাঈম বলেন, সরেঙ্গা গ্রামে এসে অটোরিকশাটি গর্তে আটকে উল্টে যায়। পেছনে ধাওয়া করে আসা মোটরসাইকেল ও সিএনজিতে থাকা লোকেরা জানায় অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাদের ৪জনের মধ্যে ৩জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। অন্যজন পালিয়ে গেছে।

 

 

অন্য আরেক প্রত্যক্ষদর্শী হাসান বলেন, ‘তাদের ধরে আমরা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছি। একজন পালিয়ে গেছে। এরা আগেও এমন কর্মকাণ্ডে লিপ্ত বলে স্বীকার করেছে।

 

 

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে পুলিশ এসে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।

 

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই