1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ নোয়াখালীর চাটখিলে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন নাটোরের লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা নোয়াখালীর চাটখিল এর ‘রাজাবাবু’ কে দেখতে প্রতিদিন বাড়ছে ভিড় নোয়াখালীর সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ  লক্ষ্মীপুরের রামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক এক ব্যবসায়ীকে আটক করে দুজনের মধ্যে কাজী ডেকে বিয়ে চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের ডাক নোয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের পরকোটে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক

বীরগঞ্জে ক্যাপসিকাম চাষে কৃষকের সফলতা, ঢাকার বাজারে যাচ্ছে উৎপাদিত ফসল

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৩ Time View

 

 

মোজাম্মেল হক, বীরগঞ্জঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের কৃষক আব্দুর রউফ ক্যাপসিকাম চাষে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। তার কঠোর পরিশ্রম, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং উপজেলা কৃষি অফিসের কারিগরি সহায়তায় উৎপাদিত এই উচ্চমূল্যের সবজি বর্তমানে ঢাকার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এতে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এলাকায় অন্য কৃষকদেরও উদ্বুদ্ধ করছেন।
ক্যাপসিকাম একটি পুষ্টিগুণসমৃদ্ধ সবজি। এতে রয়েছে ভিটামিন সি, এ ও কে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে এবং শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যাপসাইসিন উপাদান হজমশক্তি বৃদ্ধি, ব্যথা উপশম এবং ত্বক ও চুলের যত্নেও কার্যকর বলে জানা গেছে।

 

 

কৃষক আব্দুর রউফ জানান, শুরুতে তিনি ক্যাপসিকাম চাষ নিয়ে কিছুটা শঙ্কায় থাকলেও উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও নিয়মিত তদারকির কারণে তিনি সফলতা পেয়েছেন। বর্তমানে তার উৎপাদিত ক্যাপসিকামের চাহিদা ভালো থাকায় তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদের পরিকল্পনা করছেন।

 

 

এই সফলতার পেছনে সহযোগিতার জন্য দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম এবং সহকারী কৃষি অফিসার হায়দার আলীর দিকনির্দেশনা এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই