1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ নোয়াখালীর চাটখিলে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন নাটোরের লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা নোয়াখালীর চাটখিল এর ‘রাজাবাবু’ কে দেখতে প্রতিদিন বাড়ছে ভিড় নোয়াখালীর সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ  লক্ষ্মীপুরের রামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক এক ব্যবসায়ীকে আটক করে দুজনের মধ্যে কাজী ডেকে বিয়ে চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের ডাক নোয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের পরকোটে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক

নওগাঁর মান্দায় ৩০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫১ Time View

 

 

​এম এ মজিদ, নওগাঁঃ

নওগাঁর মান্দায় ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চক সাবাই গ্রামের সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি শিমলা রানী (১৯) এবং রণজিত কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি সিমা (২৬)। এই ঘটনায় সুমন কুমার প্রামাণিক ও সন্তোষ কুমার প্রামাণিক নামে আরও দুই আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দেলুয়াবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করছিল। এসময় তারা সংবাদ পান যে, চক সাবাই গ্রামে সুমন কুমারের বসতবাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে চোলাই মদ কেনাবেচা করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।

 

পরবর্তীতে নারী কনস্টেবলের সহায়তায় ঘর তল্লাশি করে একটি সিলভারের পাতিল ও ৪০টি প্লাস্টিকের বোতলে রক্ষিত মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা।

 

মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যাল জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক উৎপাদন ও বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই