1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ নোয়াখালীর চাটখিলে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন নাটোরের লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা নোয়াখালীর চাটখিল এর ‘রাজাবাবু’ কে দেখতে প্রতিদিন বাড়ছে ভিড় নোয়াখালীর সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ  লক্ষ্মীপুরের রামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক এক ব্যবসায়ীকে আটক করে দুজনের মধ্যে কাজী ডেকে বিয়ে চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের ডাক নোয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের পরকোটে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৯ Time View

 

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রঃ

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য প্রবীণ নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ১৩ মে ২০২৬ সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

 

 

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট।চব্বিশের জুলাই আন্দোলনের পর সরকার পতনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারে থাকাকালীন তিনি কারাবিধি অনুযায়ী ডিভিশন সুবিধা পেলেও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

 

 

২০২৫ সালের ফেব্রুয়ারিতে অসুস্থ্য হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিমেনশিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।
পরবর্তীতে ২০২৫ সালের ৫ আগস্ট রাতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গত বছরের ১৪ আগস্ট জামিনে মুক্তি পান তিনি। ঢাকা ও চট্টগ্রামে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি আসামি ছিলেন। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হন সাবেক এই মন্ত্রী।

 

 

১৯৪৩ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি।

 

 

১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের মধ্যেও তিনি ছিলেন একজন।
রাজনীতির দীর্ঘ জীবনে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

 

 

তার ছেলে মাহবুব রহমান রুহেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

 

প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর প্রয়ানে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, সকল সহযোগী অঙ্গসংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, মানবাধিকার, সংগঠন সমুহ এবং কবি, সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, শিল্পী-কলাকুশলীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদিপ কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুলধারার রাজনৈতিক এমএ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীদের মাঝে হাজী শফিকুল আলম, ড. মহসিন আলী, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন, রমেশ নাথ, ড. বামন দাস বসু, সাংগঠনিক সম্পাদকদের মাঝে আবদুল হাসিব মামুন, মহি উদ্দীন দেওয়ান, আবদুর রহীম বাদশা, চন্দন দত্ত, দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা ও অথর রাজু আহমেদ মোবারক, সাংবাদিক আলমগীর ভূঁইয়া, সাংবাদিক হেলাল মাহমুদ, শেখ হাসিনা মঞ্চের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কায়কোবাদ খান, সহ সভাপতি প্রকৌশলী মিজানুল হাসান, টি.মোল্লা, দেলওয়ার হোসেন মোল্লা, শহিদুল ইসলাম, শাখাওয়াৎ বিশ্বাস, নুরুজ্জামান সরকার, আওয়ামী লীগ নেতা জেসমিন আক্তার কহিনুর, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, চেয়ারম‍্যান ইকবাল হোসেন, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা পলাশ নন্দী, আওয়ামীলীগ নেতা ইকবাল ফারুক, আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ আচার্য্য, সাংবাদিক আরিফুর রহমান আরিফ, সাংবাদিক সুহাস বড়ুয়া হাসু, সাংবাদিক ওসমান গনি, সাংবাদিক বিশ্বজিৎ সাহা, প্রকৌশলী আজিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ কল্লোল, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক এমাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন আজমল, খন্দকার জাহেদুল ইসলাম, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, কবি ও লেখক এবিএম সালেহ উদ্দিন, সাংবাদিক মোঃ নাসির, সাংবাদিক আবদুর রহীম কানাডা, মন্টিয়েল আওয়ামী লীগ সভাপতি মুন্সি বসির, কানেক্টিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম চৌধুরী মুসা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন, সাংবাদিক সোহেল চৌধুরী ও জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার। রুবি প্রমুখ সহ ১০১ জন বিশিষ্ট গুনিজন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই