1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের কাতার প্রবাসীর স্ত্রী প্রেমিকের হাত ধরে উদাও থানারহাট-বাংলাবাজার সড়ক দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী সাংবাদিক কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল কোটালীপাড়ায় সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিন গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা চাটখিলে রেলস্টেশন স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক রেস্ট হাউজ এবং প্রবাস গামীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে–ব্যারিস্টার মনির হোসেন কাজল  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে আসছে আলো দেবীর নতুন গান “সোনা বন্ধু” মুক্তি পাচ্ছে ২৬ জুন

নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১১৩ Time View

 

 

উজ্জ্বল রায়, নড়াইলঃ

অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২। নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

 

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনঃ যশোর জেলার কোতোয়ালি উপজেলার মাহিদিয়া গ্রামের ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চর কলাকোপা গ্রামের আকবার হোসেন (২৮)।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে ইসমাইল মোল্যা (৬০) মারা যান। পরে সকাল ৬টার দিকে তার মরদেহ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে যশোরের নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে নড়াইল সদর উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা জাহানারা বেগম নিহত হন। এ সময় নিহতের ছেলে, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মোল্যাসহ আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেনকে মৃত ঘোষণা করেন।

 

 

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই