1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের কাতার প্রবাসীর স্ত্রী প্রেমিকের হাত ধরে উদাও থানারহাট-বাংলাবাজার সড়ক দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী সাংবাদিক কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল কোটালীপাড়ায় সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিন গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা চাটখিলে রেলস্টেশন স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক রেস্ট হাউজ এবং প্রবাস গামীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে–ব্যারিস্টার মনির হোসেন কাজল  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে আসছে আলো দেবীর নতুন গান “সোনা বন্ধু” মুক্তি পাচ্ছে ২৬ জুন

বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল

  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১১ Time View

 

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজারের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বান্দরবানের বিশিষ্ট ছাত্রনেতা জনাব আসিফ ইকবাল।

 

দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেন। এ সময় তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অসহায় পরিবারগুলোর মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি এবং অস্থায়ীভাবে ঘুমানো ও থাকার জন্য পাটি (মাদুর) বিতরণ করেন।

 

এ বিষয়ে ছাত্রনেতা আসিফ ইকবাল বলেন, অগ্নিকাণ্ডের এই আকস্মিক দুর্যোগে পরিবারগুলো এক মুহূর্তে তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাধ্য অনুযায়ী সামান্য সহায়তার চেষ্টা করেছি মাত্র। বিত্তবান ও সমাজের সচেতন সবাইকে এই পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

 

ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব ও ছাত্রসমাজের মাহির ইরতিসাম, জানে আলম, মোঃ আমির সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিপদের মুহূর্তে এমন দ্রুত মানবিক সহায়তা পাওয়ায় ছাত্রনেতা আসিফ ইকবালের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই