1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুমিল্লা বিশ্বরোডে লবণের ট্রাক থেকে এক লক্ষ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ 

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৯৬ Time View

 

 

 আলমগীর হোসেন, কুমিল্লা সদরঃ

হোটেল নূর জাহানের সামনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছেন। কুমিল্লার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে একটি লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

 

জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রাকটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের আটক করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

 

 

উদ্ধার অভিযানের পর কুমিল্লা শহরের হোটেল নূর জাহানের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, মাদক পাচারের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

 

পুলিশ সুপার আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই