1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল কোটালীপাড়ায় সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিন গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা চাটখিলে রেলস্টেশন স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক রেস্ট হাউজ এবং প্রবাস গামীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে–ব্যারিস্টার মনির হোসেন কাজল  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে আসছে আলো দেবীর নতুন গান “সোনা বন্ধু” মুক্তি পাচ্ছে ২৬ জুন গোপালগঞ্জে সেনাবাহিনীর ১৭১ সদস্য মোতায়েন গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহবান কুমিল্লা বিশ্বরোডে লবণের ট্রাক থেকে এক লক্ষ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ  নোয়াখালীর চাটখিল থেকে আরাফাত হোসেন নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন  

গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহবান

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১১২ Time View

 

 

মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধাঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য আহাদুল ইসলাম দিবস, যিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে তরুণ নেতৃত্ব ও জনসম্পৃক্ত রাজনৈতিক চর্চাই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য নেতাকর্মীদের মাঠে থেকে কাজ করার নির্দেশনা দেন।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা এনসিপির জেলা আহ্বায়ক এস এম খাদিমুল ইসলাম খুদি, সদস্য সচিব আহাদ এবনে শহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাশিদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক শহী আহমেদ ছোটন, সদস্য আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খোকাসহ জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ।

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে একটি গণমুখী, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে। সংগঠনের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

পুরো আয়োজনের সভাপতিত্ব করেন মোঃ শফিজল ইসলাম, যিনি সাদুল্লাপুর উপজেলা এনসিপির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিশেষভাবে আলোচিত হয়।
স্থানীয় পর্যায়ে একজন জনদরদী, সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত এবং সাধারণ মানুষের আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত মোঃ শফিজল ইসলাম আসন্ন ৪নং জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও তিনি ব্যাপক আলোচনায় রয়েছেন। স্থানীয় জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকা, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ধারাবাহিক সম্পৃক্ততা তাঁকে ইতোমধ্যেই জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

 

 

অনুষ্ঠান শেষে সভাপতি মোঃ শফিজল ইসলাম নিজ উদ্যোগে উপস্থিত সকল নেতাকর্মী, অতিথি ও সাধারণ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেন। তাঁর এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। অনেকেই বলেন, নেতৃত্ব শুধু বক্তব্যে নয় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত নেতৃত্বের পরিচয় পাওয়া যায়, যার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

 

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাদুল্লাপুরে এনসিপির এই পরিচিতি সভা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সভাপতি মোঃ শফিজল ইসলামের সক্রিয় ও মানবিক নেতৃত্ব ভবিষ্যৎ স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেও অনেকে মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই