1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০৬ Time View

 

 

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া।

​ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে শ্যামল চন্দ্র দাস নামে এক আয়কর আইনজীবী গুরুতর আহত হয়েছেন। দীর্ঘ অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার ক্ষতিগ্রস্ত ডান চোখটি অপসারণ করতে বাধ্য হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন অতিক্রম করছিল। এ সময় দুর্বৃত্তরা ট্রেনটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে একটি পাথর ট্রেনের ভেতরে থাকা আইনজীবী শ্যামল চন্দ্র দাসের ডান চোখে সরাসরি আঘাত হানে।

 

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হলেও তার চোখটি রক্ষা করা সম্ভব হয়নি।

 

এই ঘটনায় রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে জনমনে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত ট্রেন যাত্রীদের অভিযোগ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়, বরং এটি দীর্ঘদিনের একটি সমস্যা। অথচ এই অপরাধ দমনে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী যাত্রী ও সচেতন মহল অবিলম্বে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপই পারে এমন বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধ করতে বলে মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই