1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View

 

 

নড়াইলের সন্তান সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় জানাতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আরেক সেনাসদস্য সোহেল কাজী ও তাঁর স্ত্রী।

 

 

জানা গেছে, মাসুম বিল্লাহর মরদেহ দাফনে অংশ নিতে এসেছিলেন সেনাসদস্য সোহেল কাজী ও তাঁর স্ত্রী। দাফন শেষে বাড়ি ফেরার পথে তারা ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সোহেলের স্ত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

 

 

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে আজ দুপুর আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।নিহত সোহেল কাজী (SK Sohel) একজন সেনাসদস্য। তিনি চরকলাগাছি গ্রামের মাহাবুর কাজীর ছেলে।

 

একজন প্রিয় বন্ধুকে শেষ বিদায় জানাতে এসে নিজেরাই চলে গেলেন না ফেরার দেশে, মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

মহান আল্লাহ তায়ালা মরহুম মাসুম বিল্লাহ, সেনাসদস্য সোহেল কাজী ও তাঁর স্ত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই