
মোঃ মালিকুল আজিম (ইসমাইল), সীতাকুণ্ডঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জোড়াআমতল গ্রামের মো. মিনহাজ (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মো. মিনহাজের উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং শারীরিক গঠন মাঝারি।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তাকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
কেউ মো. মিনহাজকে কোথাও দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
📞 যোগাযোগঃ
০১৪৯০৬৪৮৯৩০
০১৫৮৫৭৪৩৮১১
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে পোস্ট বেশি বেশি শেয়ার করুন।
Leave a Reply