1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেন্দুয়ায় জুয়া খেলতে গিয়ে ধরা পড়লেন দুই মেম্বারসহ ৬ জন নোয়াখালীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জেলা জামায়াত আমীরের মাদকসহ ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী লিপি বেগম গ্রেপ্তার, উঠছে নানা অভিযোগ বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন

নোয়াখালীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জেলা জামায়াত আমীরের

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

 

 

সার পাচার হয়ে মিয়ানমারে যাচ্ছে, বিনিময়ে দেশে মাদক প্রবেশের আশঙ্কা—কৃষকদের স্বার্থ রক্ষায় প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের ডিলারশিপ দেওয়ার আহ্বান — নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার।

 

২৯ অক্টোবর (বৃহস্পতিবার), নোয়াখালীতে সার ডিলার নিয়োগে অনিয়ম, দলীয়করণ, অযোগ্য ব্যক্তিদের ডিলারশিপ প্রদান এবং অবৈধভাবে সার পাচারের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় নোয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরেন।

 

সংবাদ সম্মেলনে ইসহাক খন্দকার বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে যথাযথ নীতিমালা অনুসরণ করা হয়নি বলে স্থানীয় বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া গেছে। যাদের সার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা, নিজস্ব দোকান কিংবা প্রয়োজনীয় গুদাম নেই, এমন ব্যক্তিদেরও ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি রাজনৈতিক বিবেচনায় অযোগ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ডিলার নিয়োগের বিষয়টিও সামনে এসেছে। কোথাও কৃষি কর্মকর্তার বাবাকে ডিলারশিপ দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

 

তিনি বলেন, প্রকৃত সার ব্যবসায়ী ও দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অনেকেই ডিলারশিপ পাননি। অথচ তাদের কারও নিজস্ব গুদাম রয়েছে, আবার কেউ গুদাম ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনার প্রস্তুতি নিয়েছিলেন। অভিজ্ঞ ও অবকাঠামোগত সক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের বাদ দিয়ে অনভিজ্ঞদের ডিলার নিয়োগ করায় সার সংরক্ষণ ও সুষ্ঠু বিতরণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

সার পাচারের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, অতীতেও নোয়াখালী থেকে সার ভারতে পাচারের অভিযোগ ও তথ্য সামনে এসেছে। বর্তমানে সার পাচার হয়ে মিয়ানমারে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর দাবি, পাচারের মাধ্যমে দেশের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার বাইরে চলে গেলে স্থানীয় পর্যায়ে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। পাশাপাশি সারের বিনিময়ে দেশে নিষিদ্ধ মাদকদ্রব্য প্রবেশের আশঙ্কাও রয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। অথচ সার পাচারের সঙ্গে মাদক প্রবেশের কোনো যোগসূত্র থাকলে তা দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। এ ধরনের অভিযোগের সত্যতা যাচাইয়ে যথাযথ তদন্ত প্রয়োজন।

 

ইসহাক খন্দকার অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে অনিয়মের বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে।

 

তিনি বলেন, দেশে যখন সার সংকটের আশঙ্কা ও কৃষকদের প্রয়োজনীয় সার প্রাপ্তি নিয়ে উদ্বেগ রয়েছে, তখন ডিলার নিয়োগে অনিয়ম হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ কৃষকরা। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।

 

সংবাদ সম্মেলনে তিনি নোয়াখালীসহ সারা দেশের সার ডিলার নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ ও সুনির্দিষ্ট তদন্ত কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রকৃত সার ব্যবসায়ী, অভিজ্ঞ, সৎ ও প্রয়োজনীয় অবকাঠামোগত সক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের ডিলারশিপ প্রদান এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

তিনি বলেন, কৃষকের স্বার্থ, দেশের খাদ্যনিরাপত্তা এবং সার বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান অনিয়মের অবসান ঘটানো জরুরি।

 

বোরহান উদ্দিন
নোয়াখালী সংবাদদাতা
০১৯১৭২৩০৫৭১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই