1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ঢাকার সাভারের আশুলিয়ায় খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৮২ Time View

 

রাজ রোস্তম আলীঃ
ফেসবুকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদী নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তাকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

 

ঢাকা সাভার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রাহিমের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে গত ৫ এপ্রিল ইমাম এবাদুল তার ফেসবুক আইডি থেকে একটি কমেন্ট করেন। যা অত্যন্ত কুরুচিপূর্ণ। এতে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এর জেরে ঢাকার আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন আতাউর। পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে অভিযুক্ত ওই ইমামকে গ্রেফতার করে।

 

থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, গ্রেফতারের পর অভিযুক্ত ওই ইমামকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই