1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

সাংবাদিক কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২১ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ 

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার সাংবাদিক কামরুল কাননের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং বিভিন্ন ধরনের হুমকির প্রতিবাদে চাটখিলে মানববন্ধন করেছে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৫টায় চাটখিল উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাটখিলে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো ও ছবি বিকৃত করে সামাজিকভাবে হেও করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তির মানহানি নয়, সাংবাদিক সমাজের ওপরও আঘাত। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

 

চাটখিল উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহম্মদ হানিফ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন হোসেন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শাকুর, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মামুন চৌধুরীসহ অন্যান্যরা।

 

 

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই