1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

মিছিল শেষে বাড়ি ফেরা হলো না জামায়াত কর্মী হাফেজ মহি উদ্দিনের

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২২৮ Time View

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ 
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী শাসনের পতন উপলক্ষে গণমিছিলে শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান ছয়ানী ইউনিয়ন জামায়াতের কর্মী হাফেজ মহি উদ্দিন।

 

তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মৃত মমতাজ মিয়ার ছোট ছেলে। ৬ ভাই বোনের মধ্যে তিনিই সবার ছোট।

 

জানা গেছে, মঙ্গলবার বিকালে বেগমগঞ্জ জামায়াতের গণমিছিল শেষে নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে সিএনজি যোগে ছয়ানী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন হাফেজ মহি উদ্দিন। দুর্ঘটনায় ভেঙে যায় তার একটি পা। এসময় দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান পাশে থাকা নেতাকর্মীরা। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। এসময় সবরকম সহযোগিতার আশ্বাসও দেন তারা।

 

কথা ছিল বৃহস্পতিবার অপারেশন হবে তার। কিন্তু  তার আগেই মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে  হাসপাতালের বেডেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু সংবাদে পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। শোকে মুহ্যমান জামায়াতে ইসলামী নেতাকর্মীরাও।

হাফেজ মহি উদ্দিন জামায়াতে ইসলামী একজন সক্রিয় কর্মী ছিলেন। স্থানীয় একটি মসজিদে ইমামতি ও মাদ্রাসায় শিক্ষকতা করতেন তিনি। ৫ আগষ্ট পরবর্তী সময়ে  সাংগঠনিক কাজে সক্রিয় অংশ অংশগ্রহণ ছিল তার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই