1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীতে ড্রাইভারের ঘুমের কারণে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭জন নিহত 

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬০ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ 

ওমান প্রবাসী বাহার উদ্দিন দেশে ফিরেছিলেন পরিবারের কোলে ফিরতে, অথচ দেখতে হলো সবচেয়ে ভয়ানক স্বপ্নের চেয়েও ভয়ঙ্কর বাস্তবতা।
মঙ্গলবার রাতে প্রিয়জনেরা তাকে আনতে বিমানবন্দরে গিয়েছিল।
ফেরার পথে, ভোররাতে নোয়াখালীর বেগমগঞ্জে চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটি খালে পড়ে যায়।
একই পরিবারের সাতজন মানুষ চিরতরে বিদায় নিলেন।

 

নিহতরা হলোঃ স্ত্রী কবিতা আক্তার (২৪), একমাত্র মেয়ে মীম (২), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০) ভাতিজি রেশমা (৯), ভাতিজি লামিয়া (৮), ভাবি লাবনী (২৫)

 

চালক রাসেলকে বারবার বলা সত্ত্বেও সে গাড়ি থামায়নি, বিশ্রাম নেয়নি। কুমিল্লায় একবার দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও শেষরক্ষা হয়নি। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়, কাউকে বাঁচানোর চেষ্টা করেনি।

 

বাহার বেঁচে থেকেও যেন মৃত্যুর চেয়েও গভীর যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন।
এটা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা অবহেলা, দায়িত্বহীনতার নির্মম প্রতিচ্ছবি। এমন মৃত্যু যেন আর কোনো পরিবারকে ছুঁয়ে না যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই