1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

গাজীপুরের সাফারি পার্ক এখন জিরাফশূন্য, মারাগেল সর্বশেষ জিরাফটিও

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২২৯ Time View

 

দেলোয়ার হোসেন বাবলু, টঙ্গী, গাজীপুরঃ

গাজীপুর সাফারি পার্কে বেঁচে থাকা একমাত্র জিরাফটিও টিউবারকুলোসিস (টিবি) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জিরাফটি মারা গেলেও আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পার্ক কর্তৃপক্ষ।

 

 

মারা যাওয়া স্ত্রী জিরাফটি দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল। এটির মৃত্যুর মধ্য দিয়ে জিরাফশূন্য হয়ে গেল গাজীপুর সাফারি পার্ক। এ নিয়ে গত এক যুগে সাফারি পার্কে ১২টি জিরাফের মৃত্যু হলো।

 

 

জিরাফের মৃত্যুর ঘটনায় সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক রাজু আহমেদ গতকাল বিকেলে শ্রীপুর থানায় জিডি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, সাফারি পার্কে আফ্রিকান একটি পূর্ণবয়স্ক অসুস্থ স্ত্রী জিরাফ চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর বিকেল চারটার দিকে মারা যায়। পরে মেডিকেল বোর্ডের সদস্যরা জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করেন। তাঁরা প্রতিবেদনে জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে মারা পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দক্ষিণ আফ্রিকা থেকে স্ত্রী-পুরুষ মিলিয়ে ১২টি জিরাফ আনা হয়। পরে বিভিন্ন সময় জিরাফগুলো চারটি বাচ্চা দেয়। তবে সেগুলো বাঁচেনি। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে ৯টি জিরাফ মারা যায়। সর্বশেষ তিনটি স্ত্রী জিরাফ টিকে ছিল। এরপর ২০২৩ সালের ২০ অক্টোবর ক্যানসার আক্রান্ত হয়ে একটি, গত বছরে একটি এবং গত বৃহস্পতিবার সর্বশেষ জিরাফটিও মারা যায়। গেছে বলে উল্লেখ করেছেন।

 

 

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত এক সপ্তাহ ধরে জিরাফটি অসুস্থ ছিল। বিষয়টি জানার পরপরই দ্রুত একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে জিরাফটির চিকিৎসা শুরু করে পার্ক কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষা শেষে বোর্ড জানায়, জিরাফটি টিবি রোগে আক্রান্ত ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই