1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নড়াইলে সদর থানা পুলিশের অভিযানে চোরাই ২৫টি মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২১৭ Time View

 

উজ্জ্বল রায়, নড়াইলঃ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে চোরাই ২৫টি মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার। গত ১৪ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ৩টা ৭ মিনিট হইতে রাত ৯টা ১৫ মিনিটের মধ্যে নড়াইল জেলার গোবরা বাস স্ট্যান্ডের সাথে সুমন সুপার মার্কেটের রাইশা টেলিকম এন্ড মোবাইল এক্সোসারিজ হতে ২৫টি মোবাইল ফোন ও ১১,২২০ টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড অজ্ঞাতনামা চোরেরা কৌশলে চুরি করে চম্পট দেয়। ভুক্তভোগী ব্যবসায়ী আবু তালিব বিশ্বাস (২৫) এর অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পরপরই একটি চৌকস টিম চোরাই মালামাল উদ্ধার এবং চোরকে গ্রেফতারে মাঠে নামেন।

 

 

এরই ধারাবাহিকতায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ সুজাত আলী ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর নেতৃত্বে একটি চৌকশ টিম ২০ নভেম্বর ২০২৫ রাত ৩টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে মোঃ রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪) নামের পেশাদার চোর চক্রের দুইজনকে ভাড়া বাসা হতে গ্রেফতার এবং তাদের হেফাজত হতে চোরাই ২৫টি মোবাইল ফোন ও ১১,২২০ টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড উদ্ধার করতে সক্ষম হয়।

 

 

ধৃত আসামি মোঃ রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪) উভয় খুলনা জেলার দিঘলিয়া থানাধীন পারহাজী গ্রামের মোঃ বাবুল মোল্যার ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এর নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জান মালের নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই